প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরলো পোষা বিড়াল ‘জেবু’

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫ – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের পোষা বিড়াল ‘জেবু’ও যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছে।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বেলা ১২টার পর জেবুর দেশে আসার খবর জানানো হয় এবং একটি ছবি পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা হয়েছে, “দেশে ফিরেছে জেবু।” জেবুর সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জেবুর ছবি প্রকাশিত হওয়ার পর বিড়ালটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, “বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।”
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে সিলেট হয়ে অবতরণ করার পর তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যাচ্ছেন। সেখানে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।
গণসংবর্ধনার পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Siraat News